News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পর্যটন এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক সুদৃঢ় করার বার্তা বহন করে : ত্রিপুরার পর্যটন মন্ত্রী
Image

পর্যটন এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক সুদৃঢ় করার বার্তা বহন করে : ত্রিপুরার পর্যটন মন্ত্রী

আগরতলা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : পর্যটন এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক সুদৃঢ় করার বার্তা বহন করে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ঐতিহ্য পদযাত্রার সূচনা করে একথা বলেন পর্যটন মন্ত্রী প্রণজিত সিংহ রায়।  

প্রসঙ্গত, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ আগতলায় ঐতিহ্য পদযাত্রার (হেরিটেজ ওয়াকের) আয়োজন করা হয়েছে। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। এবারের বিশ্ব পর্যটন দিবসের থিম হচ্ছে ‘পুনঃ ভাবনায় পর্যটন’ (রি-থিঙ্কিং ট্যুরিজম)।

এদিন উজ্জয়ন্ত প্রাসাদে এই ঐতিহ্য পদযাত্রার সূচনা করে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, পর্যটনের প্রসার, প্রচার ও সাংস্কৃতিক আদান-প্রদানের লক্ষ্যে প্রতি বছর আজকের দিনটিতে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়। ত্রিপুরায় এই কর্মসূচিতে গত ২২ সেপ্টেম্বর থেকে সেমিনার, বাইক র‍্যালি, বাইসাইকেল র‍্যালি, প্রদর্শনীর মধ্য দিয়ে রাজ্যের পর্যটনের সম্ভার ও সম্ভাবনাকে সারা বিশ্বের কাছে তুলে ধরা হচ্ছে।

তাঁর কথায়, করোনা অতিমারীর পরবর্তীতে সারা বিশ্বে পর্যটন এখন ঘুরে দাঁড়াচ্ছে। পর্যটকরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে শুরু করেছেন। তাঁর মতে, পর্যটন বিভিন্ন সংস্কৃতিকে একত্রিত করে মানুষে মানুষে সুসম্পর্ক তৈরি করে। এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক সুদৃঢ় করার বার্তা বহন করে। এই ভাবনায় ত্রিপুরায় পর্যটন এখন অনেকটা এগিয়ে রয়েছে।

Tripura Tourism Minister

Releated Posts

এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে মথা, আগামী দিনে তারা  আর থাকবে না: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ এপ্রিল: এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে মথা। আগামী দিনে মথা আর থাকবে না। এডিসিতে এবার সরকার…

ByByReshmi Debnath Apr 7, 2026

ধর্মনগরে খালেদ আহমেদ হত্যাকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেফতার

ধর্মনগর, ৭ এপ্রিল: ঈদের দিন ধর্মনগরের মঙ্গলখালী এলাকায় সংঘটিত খালেদ আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Apr 7, 2026

সাব্রুমে কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব ও পোস্টাল ব্যালট ভোটগ্রহণ শুরু

আগরতলা, ৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় মঙ্গলবার কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন হচ্ছে। ২৭ পূর্ব মুহুরিপুর-ভুরাতলী এবং ২৮…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

ত্রিপুরায় ডেলিভারি কর্মীদের আইনী সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি বিধায়ক বিরজিৎ-র

আগরতলা, ৭ এপ্রিল: ত্রিপুরায় একের পর এক ডেলিভারি কর্মীদের উপর হামলা, হয়রানি ও মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top