News Flash

  • Home
  • খেলা
  • T-20:সিনিয়র মহিলা টি-‌২০ ত্রিপুরার নেতৃত্বে অন্নপূর্ণা
Image

T-20:সিনিয়র মহিলা টি-‌২০ ত্রিপুরার নেতৃত্বে অন্নপূর্ণা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অন্নপূর্ণা দাস। ডেপুটি হিসাবে থাকবেন ঋজু সাহা। জাতীয় সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। ১১ অক্টোবর থেকে ব্যাঙ্গালুরুতে শুরু হবে আসর। চলবে ২২ অক্টোবর পর্যন্ত। আসরে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ নাগাল্যান্ড। ১১ অক্টোবর হবে ম্যাচটি। এছাড়া ১২ অক্টোবর মেঘালয়, ১৪ অক্টোবর উত্তর প্রদেশ, ১৬ অক্টোবর মিজোরাম, ১৮ অক্টোবর হায়দরাবাদ, ২০ অক্টোবর ওড়িশা এবং ২২ অক্টোবর ত্রিপুরার শেষ প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। আসরে অংশ গ্রহণের জন্য সোমবার ১৫ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করেন রাজ্য ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব কিশোর কুমার দাস। নির্বাচিত ক্রিকেটারদের মঙ্গলবার দুপুর ১টায় এম বি বি স্টেডিয়ামে কোচ শ্রাবণী দেবনাথের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ২ অক্টোবর ত্রিপুরা দল ব্যাঙ্গালুরু যাবে। ওই রাজ্যেই আসর শুরুর আগে চূড়ান্ত প্রস্তুতি নেবে বলে টি সি এ সূত্রে খবর। ত্রিপুরা দল:‌অন্নপূর্ণা দাস (‌অধিনায়িকা), ঋজু সাহা (‌সহ অধিনায়িকা), মৌচৈতি দেবনাথ, ঝুমকি দেবনাথ, মামন রবি দাস, নিকিতা দেবনাথ, শিউলি চক্রবর্তী, পি ভি সোধা রাণী, পল্লবী ভরদ্বাজ, প্রীয়াঙ্কা আচার্য, সুরভি রায়, পূজা দাস, ইন্দ্ররাণী জমাতিয়া, অম্বিকা দেবনাথ, মৌটুসী দে, প্রীয়াঙ্কা সাহা এবং সেবিকা দাস। স্ট্র‌্যান্ডবাই:‌সুলক্ষ্মণা রায়, মেঘা রায়, প্রীয়া সূত্রধর, অন্তরা দাস এবং প্রীয়াঙ্কা দাস। কোচ:‌ শ্রাবণী দেবনাথ, সহকারি কোচ:‌ দেবব্রত চৌধুরি, ম্যানেজার:‌ অনামিকা দেবনাথ, ট্রেণার মঞ্জুশ্রী ভগৎ এবং ফিজিও জুরি দত্ত। ‌‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top