News Flash

  • Home
  • খেলা
  • Football:কিল্লায় প্রাইজমানি ফুটবল সেমিফাইনালে রাইও কামি

Football:কিল্লায় প্রাইজমানি ফুটবল সেমিফাইনালে রাইও কামি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। শেষ দল হিসাবে সেমিফাইনালে উঠলো রাইয়ো কামি দল। পরাজিত করলো কুঞ্জ স্পোর্টিং ক্লাবকে। কিল্লায় জয়ৈং কামিতে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে। জয়ৈং কামি মাঠে সোমবার আসরের চতুর্থ কোয়ার্টার ফাইনালে কার্যত একতরফা খেলে শুরু থেকেই বিপক্ষের উপর জঁাকিয়ে বসেন রাইয়ো কামি দলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। রাইয়ো কামি দল জয়লাভ করে ৩-‌০ গোলে। বিজয়ী দলের পক্ষে কুচাং জমাতিয়া, সুকান্ত জমাতিয়া এবং ভক্ত সাধন জমাতিয়া গোল করেন। তবে এদিন আরও বড় ব্যবধানে জয় পেতে পারতো রাইয়ো কামি। যদিনা সহজ সুযোগ হেলায় নষ্ট করতেন আক্রমণভাগের ফুটবলাররা। ম্যাচটি পরিচালনায় ছিলেন রেফারি সরল কুমার জমাতিয়া। ‌২৯ সেপ্টেম্বর হবে আসরের প্রথম সেমিফাইনাল।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top