News Flash

  • Home
  • বাণিজ্য
  • Petrol-diesel:সোমবারও অপরিবর্তিত জ্বালানির দাম
Image

Petrol-diesel:সোমবারও অপরিবর্তিত জ্বালানির দাম

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : সোমবারও দেশে পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল রয়েছে। ফলে টানা চারমাসেরও বেশি সময় পার হয়ে গেলেও অপরিবর্তিত থাকল জ্বালানির দাম।

সোমবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এক বিজ্ঞপ্তি অনুসারে, দিল্লিতে পেট্রোল প্রতি লিটার ৯৬.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকায় বিক্রি হচ্ছে।
মুম্বইতে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৬.৩১ টাকায় এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকায়। চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের ৯৪.২৪ টাকা।

কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা আর ডিজেলের দাম ৯২.৭৬ টাকা।
ভ্যাট এবং মালবাহী চার্জের উপর নির্ভর করে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম রাজ্যে আলাদা। কেন্দ্রীয় সরকারও মোটর জ্বালানির উপর আবগারি শুল্ক নিয়ে থাকে।

প্রসঙ্গত, গত ২১ মে থেকে সারা ভারতে জ্বালানির দাম স্থিতিশীল রয়েছে।

Releated Posts

চীনকে ছাপিয়ে ভারতে বাড়ছে বৈশ্বিক বিনিয়োগের প্রবাহ: রিপোর্ট

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বৈশ্বিক শেয়ারবাজার মার্চ মাসের পতনের পর এপ্রিল মাসে ঘুরে দাঁড়ালেও, বিদেশি মূলধন আকর্ষণে চীনকে…

ByByNews Desk May 4, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

ইরান সংকটে অচলাবস্থা, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ল ০.৭৩ শতাংশ

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ইরান সংকট সমাধানে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

এপ্রিল মাসে জিএসটি আদায় সর্বোচ্চ, প্রায় ২.৪৩ লক্ষ কোটি টাকায় পৌঁছাল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): দেশে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি আদায় এপ্রিল মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্য…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top