News Flash

Image

TET:১১ ডিসেম্বর প্রাথমিকে টেট

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : পুজোর আগেই স্বস্তির খবর। সোমবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার অর্থাৎ টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। এই বছরের শেষেই হবে টেট পরীক্ষা। এই বছরের শেষেই ১১ ডিসেম্বর প্রাথমিকে টেট হবে।

এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, টেট নিতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে। কিন্তু সেই নির্দেশ পালন করতে পর্ষদ পারছে না, সেটা জানিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টকে। সোমবার বিজ্ঞপ্তি জারি করে আরও জানানো হয়েছে, প্রায় ১১ হাজার শূন্যপদে নিয়োগের জন্যও বিজ্ঞপ্তি জারি হবে পুজোর আগে। এই নিয়োগের জন্য অতীতে যাঁরা টেট উত্তীর্ণ, তাঁরাই আবেদন করতে পারবেন। প্রাথমিকে প্রশিক্ষণ থাকলেও আবেদন করতে পারবেন নিয়োগের জন্য।

এবার থেকে প্রতি বছর প্রাথমিক টেটে পরীক্ষা হবে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, বছরে দুবার নিয়োগের পরিকল্পনাও রয়েছে। তৃণমূল আমলে এর আগে তিনবার টেট হয়। ২০১২, ২০১৪, ২০১৭ সালে টেট পরীক্ষা নেয় পর্ষদ। এই টেট পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগও উঠেছে। এই আবহে নতুন করে টেট পরীক্ষা নেওয়ার তৎপরতা শুরু হয়। নতুন সভাপতি এবং অস্থায়ী কমিটি আসার পর বৈঠক হয়।

পরীক্ষার দিনক্ষণ নিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, ওইদিন সুপারিশ করা হয় অ্যাডহক কমিটির তরফে। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে, হালেই ১৮৫ জনকে সুপারিশপত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Releated Posts

ত্রিশূরের আতশবাজি বিস্ফোরণে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণ ঘোষণা কেরল সরকারের

ত্রিশূর, ২২ এপ্রিল (আইএএনএস): কেরলের ত্রিশূরের মুন্ডাথিক্কোডে ভয়াবহ আতশবাজি বিস্ফোরণ-কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। একই…

ByByNews Desk Apr 22, 2026

তামিলনাড়ুর মানুষ এনডিএ-কে বিপুল জয় দেবে, স্ট্যালিনকে শিক্ষা দেবে: পীযূষ গয়াল

চেন্নাই, ২১ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল মঙ্গলবার দাবি করেছেন, তামিলনাড়ুর মানুষ জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-কে বিপুল…

ByByNews Desk Apr 21, 2026

দিল্লিতে ‘নো গানস, নো গ্যাংস’ অভিযানে বড় সাফল্য: নীরজ বাওয়ানা গ্যাংয়ের দুই সহযোগী গ্রেফতার

নয়াদিল্লি, ২১ এপ্রিল (আইএএনএস): সংগঠিত অপরাধ দমনে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। ‘নো গানস, নো গ্যাংস’ অভিযানের আওতায়…

ByByNews Desk Apr 21, 2026

ভোটের আগে তৃণমূল কর্মীদের গ্রেফতারের আশঙ্কা, দাবি মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীকে বেছে বেছে গ্রেফতার করা হতে পারে বলে…

ByByNews Desk Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top