News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Aralia:আড়ালিয়া দুঃসাহসিক চুরি, বিস্তর স্বর্ণালঙ্কার লুট
Image

Aralia:আড়ালিয়া দুঃসাহসিক চুরি, বিস্তর স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর : রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়া একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ জানা যায় রাজেশ দেবনাথ নামে এক ব্যক্তির বাড়ি থেকে অনুমানিক আটভরি পরিমাণ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোর৷ এ ব্যাপারে কলেজ টিলা পুলিশ ফাঁড়ির পুলিশকে ঘটনা জানানো হয়৷ পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন বাড়ির মালিক রাজেশ দেবনাথ৷ তিনি জানান পুলিশকে জানানো হলেও ঘটনাস্থলে আসতে পুলিশ গড়িমসি করেছে৷ উল্লেখ্য আড়ালিয়া ও বলদাখাল এলাকায় গত বেশ কিছুদিন ধরেই চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে চলেছে৷ পুলিশ পরিস্থিতি মোকাবেলা করতে রীতিমত ব্যর্থতার পরিচয় দিয়েছে৷ শেষ পর্যন্ত সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে রাত জেগে পাহারা দিয়ে নিজেদের ধন সম্পদ রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন৷ কিন্তু তাতেও রক্ষা মিলছে না৷ আগরতলা শহর ও শহরতলী এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে সংশয় ক্রমশ বাড়ছে৷ এভাবে চুরির ঘটনা বৃদ্ধি পেতে থাকলে শারদ উৎসবের আনন্দ উল্লাস ম্লান হয়ে যাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ কেননা চোরের আতঙ্কে মানুষজন বাড়ি থেকে পুজোয় বেরুতে সাহস পাবেন না৷ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সাধারণ মানুষের তরফ থেকে প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top