News Flash

  • Home
  • দিনের খবর
  • লখনউতে পুকুরে ট্র্যাক্টর-ট্রলি পড়ে গিয়ে মৃত্যু ১০ জনের, প্রাণে বাঁচলেন ৩৭ জন
Image

লখনউতে পুকুরে ট্র্যাক্টর-ট্রলি পড়ে গিয়ে মৃত্যু ১০ জনের, প্রাণে বাঁচলেন ৩৭ জন

লখনউ, ২৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের লখনউতে বেসামাল হয়ে রাস্তার ধারে পুকুরে পড়ে গেল যাত্রীবোঝাই একটি ট্র্যাক্টর-ট্রলি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। প্রাণে বাঁচলেও কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন।

লখনউয়ের আইজি লক্ষ্মী সিং বলেছেন, সোমবার ইটাউনজায় একটি ট্র্যাক্টর-ট্রলি ভারসাম্যহীন হয়ে পুকুরে উল্টে যায়। যাত্রীরা একটি মন্দিরে যাচ্ছিলেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় এসডিআরএফ-এর টিম। ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং সুস্থ রয়েছেন। ১০ জনের মৃত্যু হয়েছে।
উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, মর্মান্তিক দুর্ঘটনায় শিশু ও মহিলাদের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। আমরা ক্ষতিগ্রস্ত ও তাঁদের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করব। আহতদের চিকিৎসা দেওয়াই আমাদের অগ্রাধিকার।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top