News Flash

  • Home
  • দেশ
  • কুল্লুতে সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি মূর্মু
Image

কুল্লুতে সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি মূর্মু

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের কুল্লুতে একটি পর্যটকদের গাড়ি গভীর খাদে পড়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সোমাবার রাষ্ট্রপতি মুর্মু এক টুইট বার্তায় লেখেন, “হিমাচল প্রদেশের কুল্লুতে দুর্ঘটনায় ছাত্র সহ বহু লোকের মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
প্রসঙ্গত, হিমাচল প্রদেশের কুল্লু জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল পর্যটক বোঝাই একটি টেম্পো ট্রাভেলার গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন পর্যটকের, এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জন কুল্লুর জোনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও ৫ জন বাঞ্জারের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top