News Flash

  • Home
  • দিনের খবর
  • কুল্লুতে খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ পর্যটকের; আহত ১০, ৩ জনই আইআইটি-র পড়ুয়া
Image

কুল্লুতে খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ পর্যটকের; আহত ১০, ৩ জনই আইআইটি-র পড়ুয়া

কুল্লু, ২৬ সেপ্টেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের কুল্লু জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল পর্যটক বোঝাই একটি টেম্পো ট্রাভেলার গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন পর্যটকের, এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন কুল্লুর জোনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও ৬ জন বাঞ্জারের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

রবিবার রাত ৮.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কুল্লু জেলার বাঞ্জার উপত্যকার ঘিয়াগি এলাকায় ৩০৫-নম্বর জাতীয় সড়কের ওপর। কুল্লুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মোট ১৭ জন ছিলেন। নিহতদের মধ্যে ৩ জন আইআইটি বারাণসীর পড়ুয়া। দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় ৫ জনের, হাসপাতালে প্রাণ হারান দু’জন।
কুল্লুর পুলিশ সুপার গুরদেব সিং জানিয়েছেন, রবিবার রাতে কুল্লু জেলার বাঞ্জার উপত্যকার ঘিয়াগি এলাকায় একটি টেম্পো ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন পর্যটকের ও ১০ জন আহত হয়েছেন। অন্ধকারের মধ্যেও উদ্ধারকাজ চালিয়ে ১০ জনকে প্রাণে বাঁচানোর জন্য পুলিশ ও প্রশাসন ও স্থানীয় মানুষজনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়ক সুরেন্দর সৌরি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃতরা হলেন-দিল্লির বাসিন্দা সৌরভ, প্রিয়াঙ্কা গুপ্তা ও কিরণ এবং উত্তর প্রদেশের বাসিন্দা ঋষভ রাজ, আংশিকা জৈন, আদিত্য এবং অনাময়। আহত হয়েছেন-হরিয়ানার বাসিন্দা রাহুল গোস্বামী, ক্ষিতিজা আগরওয়াল, প্রিয়পাল ও ইশান গুপ্তা। বাকি আহতরা হলেন-উত্তর প্রদেশের বাসিন্দা অজয় ​​চৌহান (চালক), অভিনব সিং, নিশথা বাদোনি, দিল্লির বাসিন্দা রুশভ এবং রাজস্থানের লক্ষ্য এবং মধ্যপ্রদেশের জয় আগরওয়াল।
ভয়াবহ এই দুর্ঘটনায় ৭ জন পর্যটকের মৃত্যু ও ১০ জনের আহত হওয়ার দুঃসংবাদ শুনে দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকব্যক্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরও। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এই দুঃখের সময়ে মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও দুঃখপ্রকাশ করেছেন।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top