News Flash

  • Home
  • দেশ
  • জনগণই সর্বোচ্চ, আমাদের ভাগ্য নির্ধারণ করবেন তাঁরাই, নতুন দল ঘোষণার পর বললেন আজাদ
Image

জনগণই সর্বোচ্চ, আমাদের ভাগ্য নির্ধারণ করবেন তাঁরাই, নতুন দল ঘোষণার পর বললেন আজাদ

জম্মু, ২৬ সেপ্টেম্বর (হি.স.): জনগণই সর্বোচ্চ, তাঁরাই আমাদের ভাগ্য নির্ধারণ করবেন। নতুন দল ডেমোক্রেটিক আজাদ পার্টির ঘোষণা করার পর বললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ। সোমবার জম্মুতে নতুন দল ঘোষণা করার পর প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ বলেছেন, “আমরা নিজস্ব পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। কোনও দলের সঙ্গে আমার কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। আমাদের কোনও শত্রু নেই। জনসাধারণ সর্বোচ্চ এবং তাঁরাই আমাদের ভাগ্য নির্ধারণ করবেন।”

আজাদ বলেছেন, “তরুণ প্রজন্মকে ৫০ শতাংশ টিকিট দেওয়া হবে।” ৩৭০ অনুচ্ছেদ সম্পর্কে আজাদ বলেছেন, তিনি কখনও বলেননি যে ৩৭০ অনুচ্ছেদ পুনরুদ্ধার করা হবে না। তাঁর কথায়, “আমি বলেছিলাম কেউ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজি করাতে পারেন। সত্যি কথা বলতে, আমার তেমন প্রভাব নেই।” আজাদের আরও সংযোজন, “কেউ যদি মোদীজি বা শাহকে রাজি করাতে পারেন, তবে তাদের স্বাগত জানাই। আমি তা করতে পারব না কারণ বর্তমানে আমার তেমন কোনও প্রভাব নেই।”

কংগ্রেস সম্পর্কে আজাদ এদিন বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত ছিলেন, তবে কলেজের সময় থেকেই তিনি সর্বদা মহাত্মা গান্ধীর অনুসারী ছিলেন। জাতীয় সড়কে আপেল ট্রাক থামানো সম্পর্কে একটি প্রশ্নে আজাদ বলেছেন, অ্যাম্বুলেন্সের মতো আপেল ট্রাকগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত। আমরা যেভাবে অ্যাম্বুলেন্সগুলিকে রাস্তায় চলার পথ দিয়ে থাকি, আপেল ট্রাকের ক্ষেত্রেও তা করা উচিত। নিজের নতুন দল সম্পর্কে আজাদ বলেছেন, তাঁর দলে কোনও দিনও স্বৈরাচার হবে না।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top