News Flash

  • Home
  • দিনের খবর
  • পুজোর মুখে মনোরম পরিবেশ তিলোত্তমায়, বৃষ্টির পূর্বাভাসের মধ্যেও দক্ষিণবঙ্গে বাড়ছে গরম
Image

পুজোর মুখে মনোরম পরিবেশ তিলোত্তমায়, বৃষ্টির পূর্বাভাসের মধ্যেও দক্ষিণবঙ্গে বাড়ছে গরম

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি.স.): সকাল হতে না হতেই চড়া রোদ, বেলা বাড়তেই রোদের দাপট আরও বাড়ছে। আকাশ পরিষ্কার হয়ে তীব্র রোদের ঝলক, পুজোর মুখে মনোরম পরিবেশ তিলোত্তমায়। এ ভাবেই সোমবারের সকাল শুরু হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টি সেভাবে হচ্ছে না, তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বৃষ্টি হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ এবং শরতের মেঘের দেখা মিলেছে তিলোত্তমায়। গত কয়েকদিনের মতো এদিনও আকাশ পরিষ্কার থাকায় খুশির আমেজ সকলের মধ্যে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top