News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Death:বিলোনীয়ায় নিখোঁজ মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার
Image

Death:বিলোনীয়ায় নিখোঁজ মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর ৷৷  পাঁচ দিন নিখোঁজ থাকার পর বিলোনিয়া থানা এলাকা থেকে এক মহিলার পচা গলা মৃত উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে মহিলাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে৷ প্রমাণ লোপাটের জন্যই এ ধরনের নারকীয় ঘটনা সংঘটিত করা হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ণ জঙ্গলের ভেতর থেকে মহিলার লাশ উদ্ধারের ঘটনায় বিলোনিয়া জুড়ে চাঞ্চল্য৷ শনিবার সকালে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়৷ শরীরে কোনও কাপড় ছিলো না৷ খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ খবর দেওয়া হয় ফরেনসিক টিম সহ ডগ স্কোয়াড৷ মৃতদেহের পাশে পড়ে থাকা শাড়ি দেখে বাড়ির লোকজনরা  সনাক্ত করে এটি সবিতা দেবনাথের মৃতদেহ৷ বাড়ি সাতমুড়া এলাকায়৷ বয়স ছেচল্লিশ বছর৷ গত ১৯ সেপ্ঢেম্বর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ ছিলেন৷ স্বাভাবিক ভাবেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে৷ বিলোনিয়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top