News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrest:দক্ষিণ দিনাজপুরের পতিরামে ৩২০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ ধৃত ১
Image

Arrest:দক্ষিণ দিনাজপুরের পতিরামে ৩২০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ ধৃত ১

পতিরাম, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : সাফল্য পুলিশের । দক্ষিণ দিনাজপুর থেকে উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ। শুক্রবার পতিরাম কলেজের সামনের রাস্তায় পুলিশ একটি টোটো থেকে ৩২০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পতিরাম থানার পুলিশ। ধৃতের নাম সজল সরকার।

পুলিশ জানিয়েছে একটি টোটোতে করে নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন পতিরাম কলেজের সামনের রাস্তায় পুলিশ একটি টোটো সহ নিষিদ্ধ কাফ সিরাপ আটক করে। পুলিশি অভিযানে একজন হাতেনাতে ধরা পড়লেও বাকি তিনজন পালিয়ে যায়। জানা গিয়েছে, কলকাতা থেকে এগুলি বাসে করে নিয়ে এসে পতিরাম তালতলা মোড় বাস স্ট্যান্ড থেকে টোটোতে চাপিয়ে কুমারগঞ্জের ডাঙ্গারঘাট নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানিয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top