News Flash

  • Home
  • খেলা
  • Panisagar :পানিসাগরে ফুটবল দামছড়া চরাই জয়ী
Image

Panisagar :পানিসাগরে ফুটবল দামছড়া চরাই জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। দুর্দান্ত জয় পেয়েছে দামছড়া চরাই বং। প্রথমার্ধের দাপটেই দামছড়া ৩-০ গোলে এগিয়ে যায়। পানিসাগরে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা এখন জমজমাট পর্যায়ে। পিপলা লায়ন্স ফুটবল ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে দামছড়া চরাই বং পরবর্তী রাউন্ডে প্রবেশ করেছে। খেলার শুরু থেকেই দামছড়ার ছেলেরা বেশ আক্রমণাত্মক খেলতে থাকে। প্রথমার্ধেই মানলিয়ানা পরপর দুটি গোল এবং সতীর্থ মিঙ্গা আরও একটি গোল করে দলকে ৩-০ তে লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধে দামছড়া গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে না গিয়ে মূলতঃ রক্ষণাত্মক খেলে গোল তিনটি ধরে রাখার চেষ্টা করে। পক্ষান্তরে, পিপলা লায়ন্স ফুটবল ক্লাবের ছেলেরা অলআউট খেলে গোল পরিশোধের লক্ষ্যে মনোযোগ দেয়। কার্যত কিঞ্চিৎ সাফল্যও পায়। পিপলা লায়ন্স-এর কেনেডী একটি গোল করে ব্যবধান কমিয়ে ১-৩ করে নেয়। তবে এর বেশি কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় ছিনিয়ে দামছড়া চরাই বং পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করে নেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top