News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Khairpur:খয়েরপুরে নাশকতার আগুনে পুড়ল অটোরিক্সা
Image

Khairpur:খয়েরপুরে নাশকতার আগুনে পুড়ল অটোরিক্সা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : রাজধানী আগরতলা শহর সংলগ্ণ খয়েরপুরে এক সিপিআইএম কর্মীর অটোরিক্সা পুড়িয়ে দিল দুষৃকতিকারীরা৷ ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে৷ জানা যায় ওই অটোচালক অন্যান্য দিনের মতোই রাতে বাড়িতে অটো রেখে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েন৷ রাত প্রায় দুটো নাগাদ  তার পরিবারের লোকজনরা আগুনের আঁচ পায়৷ ঘরের দরজা খুলে বেরিয়ে আসতেই তারা লক্ষ্য করেন অটোতে আগুন দাউ দাউ করে জ্বলছে৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন আয়ত্তে আনার চেষ্টা করে৷ অবশ্য ততক্ষণে অটোটি আগুনে পুড়ে ছারখার হয়ে যায়৷ এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা বলে অভিযোগ করা হয়েছে৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের সনাক্ত করা যায়নি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এলাকায় অশান্তির পরিবেশ কায়েম করার লক্ষ্যেই এ ধরনের চক্রান্ত শুরু হয়েছে বলেও অভিযোগ৷

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top