News Flash

  • Home
  • খেলা
  • আজ নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া
Image

আজ নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : আজ নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত দ্বিতীয় টি-২০ ম্যাচে সিরিজে সমতায় ফিরতে মরিয়া লড়াইয়ে নামছে। সব কিছু ঠিকঠাক থাকলে, নাগপুর যুদ্ধে ভারত নামাতে চলেছে জশপ্রীত বুমরাহকে।মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ দু’শোর বেশি রান তুলেও হেরে গিয়েছে ভারত। ফলে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে রোহিত শর্মাদের প্রস্তুতি নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় বোর্ড সূত্রে জানা গিয়েছে, বুমরাহকে শুধুই বিশ্রাম দেওয়ার কারণে প্রথম ম্যাচে খেলানো হয়নি। তাঁর পিঠের চোট পুরোপুরি সারেনি বলে যে জল্পনা চলছে, সেটা মোটেও সত্যি নয়। এবং শুক্রবার দ্বিতীয় টি-২০তে তিনি নামবেন। এটাও বলা হল যে, নেটে যথেষ্ট স্বচ্ছন্দ দেখাচ্ছে বুমরাহকে। পূর্ণ ছন্দেই তিনি বোলিং করছেন। এবং বুমরাহ শেষ পর্যন্ত খেললে বসবেন উমেশ যাদব।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top