News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে গাঁজা সহ চার যুবককে হাতনাতে ধরল অটো চালকরা
Image

ধর্মনগরে গাঁজা সহ চার যুবককে হাতনাতে ধরল অটো চালকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর : ধর্মনগর অটো স্ট্যান্ডে সন্দেহভাজন ভাবে তল্লাশি চালিয়ে ৩৯ কেজি গাঁজাসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে ধর্মনগর থানার পুলিশ৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, বৃহস্পতিবার ধর্মনগর অটো স্ট্যান্ডে চারজন যাত্রী সকাল এগারটার দিকে চুড়াইবাড়ি যাবার জন্য অটোতে উঠে৷ তাদের সঙ্গে যে সামগ্রী ছিল তা দেখে অটোচালক এবং অন্যান্যদের সন্দেহ হয়৷ তারা চার যাত্রীকে জিজ্ঞাসা করায় তারা বলে এগুলি বালিশ৷ চালক এবং অন্যান্যদের সন্দেহ হওয়ায় তারা কি ধরনের বালিশ তল্লাশি করতে গিয়ে বের হয়ে আসে মোট ১১ টি প্যাকেট গাঁজা৷ যেগুলির ওজন দাঁড়িয়েছে ৩৯ কেজি৷ সাথে সাথে ধর্মনগর থানায় খবর পাঠানো হলে থানা থেকে পুলিশ গিয়ে চারজনকে আটক করে৷ এদের বাড়ি বিহারের বৈশালী জেলায়৷ এদের নাম মুকেশ কুমার, কানাই কুমার, প্রিন্স রায় এবং ছোট লাল রায়৷ এদেরকে জিজ্ঞাসাবাদ এর জন্য গ্রেপ্তার করে  ধর্মনগর থানায় নিয়ে আসা হয়েছে৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত চলছে৷ এদিকে অটো স্ট্যান্ডের এসোসিয়েশনের সম্পাদক জানিয়েছেন তাদের দ্বারা প্রতিটি মানুষকে তল্লাশি করা সম্ভব নয়৷ এমনকি তল্লাশি করার জন্য উপযুক্ত আইন তাদের হাতে নেই৷ তাই নেশা কারবারীদের গ্রেফতারের ক্ষেত্রে প্রশাসনকে আরেকটু সক্রিয় হলে তারা নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে হাত বাড়িয়ে দেবে৷ ধর্মনগরে আজ অটোচালক যে ভূমিকা পালন করেছে তাতে পুলিশের তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে৷

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top