News Flash

  • Home
  • খেলা
  • Jolaibari:শ্যামাপ্রসাদ মুখার্জি  ফুটবলে জোলাইবাড়ি স্কুল চ্যাম্পিয়ন
Image

Jolaibari:শ্যামাপ্রসাদ মুখার্জি  ফুটবলে জোলাইবাড়ি স্কুল চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। দুরন্ত ম্যাচ। লড়াই হলো শেষ মিনিট পর্যন্ত। তাতে জয় পেলো জোলাইবাড়ি স্কুল।  লক্ষ্মীছড়াকে পরাজিত করে খেতাব জয় করলো জোলাইবাড়ি স্কুল। ড:‌ শ্যামা প্রসাদ মুখার্জি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। জোলাইবাড়ি স্কুল মাঠে কানায় কানায় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে দুদলই শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। গতি এবং দক্ষতায় দুদল সমশক্তিসম্পন্ন হলেও অভিজ্ঞতায় এগিয়ে ছিলো জোলাইবাড়ি স্কুলের ফুটবলাররা। মাঝমাঠে দুরন্ত খেলে এদিন গোটা জোলাইবাড়ি স্কুল দলকে অক্সিজেন দিয়ে যান সুকান্ত জমাতিয়া। ম্যাচে জোলাইবাড়ি স্কুল জয়লাভ করে ২-‌১ গোলে। প্রথমার্ধে জোলাইবাড়ি স্কুল ২-‌০ গোলে এগিয়ে ছিলো। ম্যাচ সবে মাত্র শুরু। ফুটবলপ্রেমীরা অনেকেই মাঠে ঠিকভাবে বসতেও পারেননি। আক্রমণে গিয়ে গোল পেয়ে যায় জোলাইবাড়ি স্কুল। মাঝমাঠ থেকে অনেকটা একক দক্ষতায় জোলাইবাড়ি স্কুলকে এগিয়ে দেন সুকান্ত জমাতিয়া। ৩০ মিনিটে দলের জয় অনেকটা নিশ্চিত করে দেন মনোজিৎ সিং বরুয়া। দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে লক্ষ্মীছড়ার পক্ষে ব্যবধান কমান অনন্তলাল জমাতিয়া। শেষ পর্যন্ত ২‌-‌১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় জোলাইবাড়ি স্কুল। ম্যাচটি পরিচালনা করেন অভিজিৎ দাস। ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত ফুটবলপ্রেমীরা সকলের নজর কেড়ে নেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল এবং ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বনিক প্রমুখ। ফাইনাল ম্যাচকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা।  আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দুদল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ দেওয়া হয় যথাক্রমে ৩০ এবং ২০ হাজার টাকা। ‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top