News Flash

Image

অসমে এনআইএ-অভিযান, বদরপুরের বজলুল সহ গ্রেফতার ১০ পিএফআই নেতা

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : দেশের ১০টি রাজ্যে আচমকা এক সঙ্গে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)-র বিরুদ্ধে অভিযান চালিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র পৃথক পৃথক দল। এনআইএ-র এক দল অসমের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে করিমগঞ্জ জেলার বদরপুরের এক সহ ১০ জন পিএফআই নেতাকে গ্রেফতার করেছে।

সন্ত্রাসবাদে অর্থায়ন, প্রশিক্ষণ শিবির সংগঠিত করা এবং মানুষকে নিষিদ্ধ পিএফআই-এ যোগদানের জন্য প্রোৎসাহিতকারীদের খুঁজে বের করতে গতকাল রাতে কেন্দ্রীয় সংস্থাগুলি ঝাঁপ মেরেছে। জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ, ইডি প্রথমবারের মতো বিশাল এই অভিযানে রাজ্য পুলিশ বাহিনীর একটি যৌথ দল ১৩টি রাজ্য থেকে ১০০ জনের বেশি পিএফআই নেতাকে গ্রেফতার করেছে।

এর মধ্যে অসমের কামরূপ জেলার অন্তর্গত হাতিগাঁও এবং নগরবেরা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মোট ১০ জন পিএফআই নেতাকে গ্রেফতার করা হয়েছে। পিএফআই সভাপতি ওএমএ সালামের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে এনআইএ-ইডি, জানা গেছে বিশেষ সূত্রে।

এদিকে, পিএফআই-এর সাথে জড়িত থাকার অভিযোগে বজলুল করিম নামের একজনকে করিমগঞ্জ জেলার বদরপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পিএফআই-এর সাথে জড়িত সন্দেহে নগরবেড়া থেকে চারজনকে গ্রেফতার করেছে অভিযানকারী কেন্দ্রীয় সংস্থাগুলি। এছাড়া আরও যাদের গ্রেফতার করা হয়েছে তারা যথাক্রমে রবিউল হোসেন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম ভুইয়াঁ ও হাফিজ আহমেদ। পিএফআই-এর রিজিওনাল সেক্রেটারি আমিনুল হক নামের একজনকে গুয়াহাটির হাতিগাঁও এবং ফরহাদ আলি আহমেদ নামের আরেকজনকে দিশপুর থেকে গ্রেফতার করা হয়েছে।গভীর রাতে পরিচালিত অভিযানে নিরাপত্তা সংস্থাগুলি গ্রেফতারকৃত পিএফআই নেতাদের হেফাজত থেকে নথিপথ সহ অপরাধমূলক বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছে। গ্রেফতারকৃতদের অসম পুলিশের একটি বিশেষ স্থানে রাখা হয়েছে। তল্লাশিগুলি পিএফআই নেতা, সদস্যদের আবাস এবং অফিসে চলছে৷

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top