ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। খেতাবি নির্ণায়ক ম্যাচে আগামীকাল জোলাইবাড়ি স্কুল খেলবে লক্ষ্মীছড়ার বিরুদ্ধে। ড: শ্যামা প্রসাদ মুখার্জি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। জোলাইবাড়ি স্কুল মাঠে দুপুর ২ টায় শুরু হবে ম্যাচটি। ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল এবং ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বনিক প্রমুখ। ফাইনাল ম্যাচকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। জানা গেছে, দুই দলের ফুটবলাররাও জোড় প্রস্তুতি নিয়েছে। ফাইনালে শক্তি বাড়াচ্ছে দুই দলই। খেতাব জিততে মরিয়া দুই দলের ফুটবলাররাই। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দুদল সুদৃশ্য ট্রপি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৩০ এবং ২০ হাজার টাকা।

Football:জোলাইবাড়িতে এস.এম স্মৃতি ফুটবলের ফাইনাল বৃহস্পতিবার
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















