News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation:চাকরির দাবীতে উচ্চ শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন নেট, স্লেট ও পিএইচডি ফোরামের
Image

Deputation:চাকরির দাবীতে উচ্চ শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন নেট, স্লেট ও পিএইচডি ফোরামের

আগরতলা, ২১ সেপ্টেম্বর : রাজ্যের ডিগ্রী কলেজ গুলিতে অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগের দাবিসহ বুধবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে আট দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেছেন নেট, স্লেট ও পিএইচডি ফোরামের কর্মকর্তারা৷

উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফোরামের কর্মকর্তারা জানান রাজ্য সরকার রাজ্যের আরো কয়েকটি ডিগ্রী কলেজ স্থাপনের সিদ্ধান্ত ঘোষণা করেছে৷ কিন্তু লক্ষ্যনীয় বিষয় হলো বর্তমানে যেসব ডিগ্রী কলেজ রয়েছে সেগুলিতেই পর্যাপ্ত সংখ্যক অধ্যাপক ও সহকারি অধ্যাপক নেই৷ গেস্ট লেকচারার দিয়ে ডিগ্রী কলেজগুলো দীর্ঘদিন ধরে চালানো হচ্ছে৷ এর ফলে শিক্ষার গুণগত মান বজায় থাকছে না৷ রাজ্যে পর্যাপ্ত সংখ্যক নেট, স্লেট ও পিএইচডি বেকার থাকা সত্ত্বেও রাজ্য সরকার তাদেরকে যোগ্যতা অনুসারে নিয়োগ করছে না বলে অভিযোগ করা হয়৷

রাজ্যে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং বেকারদের কর্মসংস্থানের তাগিদে অবিলম্বে অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগের জন্য ফোরামের তরফ থেকে উচ্চশিক্ষা অধিকর্তা এবং রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷ অন্যথায় তারা বাধ্য হয়ে আন্দোলনের শামিল হবেন বলে জানিয়েছেন৷ প্রসঙ্গক্রমে ফোরামের নেতৃবৃন্দ বলেন রাজ্যের শিক্ষা ন্ত্রী সম্প্রতি বলেছেন কিছু সংখ্যক গেস্ট লেকচারার নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ শিক্ষামন্ত্রীর এ ধরনের উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে ফোরাম৷

এ প্রসঙ্গে তারা আরো বলেন সামান্য কিছু টাকা দিয়ে গেস্ট লেকচারার নিয়োগ করে উচ্চশিক্ষা ব্যবস্থা চালু রাখার যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তা রাজ্যের উচ্চ শিক্ষার্থীদের জন্য কোনোভাবেই শোভনীয় নয়৷ অবিলম্বে নেট, স্লেট ও পিএইচডি হোল্ডারদের নিয়োগের ব্যবস্থা করার জন্য তারা দাবি জানিয়েছেন৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top