News Flash

Image

আজও কর্ণাটক হিজাব মামলার শুনানি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : আজ বুধবারও কর্ণাটক হিজাব মামলার শুনানি চলবে সুপ্রিম কোর্টে। বিচারপতি হেমন্ত গুপ্তার নেতৃত্বাধীন বেঞ্চ নবম দিনে এই বিষয়ে শুনানি করবে। গত ২০ সেপ্টেম্বর আবেদনকারীদের যুক্তিতর্কের শুনানি শেষ হয়। আবেদনকারীদের পক্ষে আইনজীবী দুষ্যন্ত দাভে বলেছিলেন, হিজাব মুসলিম মহিলাদের মর্যাদা বাড়ায়। এটি সংবিধানের ১৯ এবং ২১ অনুচ্ছেদের অধীনে একটি সুরক্ষিত অধিকার।

তিনি বলেন, কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বেআইনি। হাইকোর্টের সিদ্ধান্ত ১৪, ১৯,২১ এবং ২৫ ধারা লঙ্ঘন করে। বাধ্যতামূলক ধর্মীয় রীতির ভিত্তিতে জনসমক্ষে হিজাব পরার বৈধতা পরীক্ষা করতে হাইকোর্ট ভুল করেছে। দুষ্যন্ত দাভ বলেন, বিষয়টি কেবল পোশাকের কোডের নয়, এখানে উদ্দেশ্যটি আলাদা। এই ড্রেস কোড আরোপ করে সরকার মুসলিম সম্প্রদায়কে বলতে চায় যে আমরা যা বলব, তোমাদের তাই করতে হবে। হিজাব পড়ে আমরা কারো অনুভূতিতে আঘাত করিনি।
কর্ণাটক সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, ২০২১ সালের আগে কোনও মুসলিম মেয়ে হিজাব পরেনি। এমন প্রশ্নও ওঠেনি। সরকার শুধু হিজাব নিষিদ্ধ করেছে বললে ভুল হবে, অন্য সম্প্রদায়ের লোকদেরও গেরুয়া কাপড় পরা থেকে বিরত রাখা হয়েছে।

Releated Posts

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার ২

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): যৌথ অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ-সহ দুই ব্যক্তিকে…

ByByNews Desk Aug 12, 2026

‘ইচ্ছাকৃতভাবে অচলাবস্থা তৈরি করা হয়েছে, আগেই জবাব দিতে পারতেন’: শাহকে পাল্টা আক্রমণ বিরোধীদের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০ জুলাই সংসদ অভিযান চলাকালীন আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশের কথিত অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 12, 2026

সংসদে লাগাতার অচলাবস্থা বিরোধীদের ‘নৈরাজ্যবাদী মানসিকতা’ প্রকাশ করছে: বিজেপি সভাপতি নিতিন নবীন

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): সংসদের বাদল অধিবেশনে লাগাতার অচলাবস্থা তৈরি করার জন্য বিরোধীদের তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Aug 12, 2026

বিশ্বের ৬০ শতাংশের বেশি বন্য এশীয় হাতির বাস ভারতেই, গর্বের বিষয়: মোদি

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): বিশ্ব হাতি দিবসে ভারতের পরিবেশগত ঐতিহ্যে হাতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top