News Flash

  • Home
  • দেশ
  • রাজু শ্রীবাস্তবের প্রয়াণে ব্যথিত যোগী, অখিলেশ বললেন প্রতিভাবান কৌতুকশিল্পী ছিলেন তিনি
Image

রাজু শ্রীবাস্তবের প্রয়াণে ব্যথিত যোগী, অখিলেশ বললেন প্রতিভাবান কৌতুকশিল্পী ছিলেন তিনি

লখনউ, ২১ সেপ্টেম্বর (হি.স.): কৌতুকশিল্পী ও অভিনেতা রাজু শ্রীবাস্তবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শোকব্যক্ত করেছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। অখিলেশ বলেছেন, অত্যন্ত প্রতিভাবান কৌতুকশিল্পী ছিলেন রাজু শ্রীবাস্তব। গত ১০ আগস্ট থেকে দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ছিলেন রাজু, বুধবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

রাজু শ্রীবাস্তবের প্রয়াণে ব্যথিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, “রাজু শ্রীবাস্তব আর আমাদের মাঝে নেই। আমি উত্তর প্রদেশবাসীর পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করছি। আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।” সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, “এটা দুঃখজনক যে রাজু শ্রীবাস্তব আর আমাদের মধ্যে নেই। তিনি নিজস্ব প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন; বিশ্বে নিজের ছাপ রেখে গিয়েছেন। তাঁর মতো প্রতিভাবান কমেডিয়ান খুব কমই আছে। আমার মনে আছে তিনি যখন সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন তখন তিনি কানপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন।”

উল্লেখ্য, ১৯৮০ থেকে বিনোদন শিল্পে কাজ করছেন রাজু। ২০০৫-এ একটি হাস্যকৌতুকের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর প্রথম বার শিরোনামে আসেন তিনি। ‘ম্যায়নে পিয়ার কিয়া’, ‘বাজিগর’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছেন রাজু। তিনি উত্তর প্রদেশের ‘ফিল্ম ডেভলপমেন্ট কাউন্সিলের’ চেয়ারম্যানও ছিলেন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top