News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উত্তর আটলান্টিক মহাসাগরে টানা ১৪.৩৮ ঘণ্টা সাঁতরে নৰ্থ চ্যানেল অতিক্ৰম করে আবারও দৃষ্টান্ত রচনা অসমের এলভিস আলি হাজরিকার
Image

উত্তর আটলান্টিক মহাসাগরে টানা ১৪.৩৮ ঘণ্টা সাঁতরে নৰ্থ চ্যানেল অতিক্ৰম করে আবারও দৃষ্টান্ত রচনা অসমের এলভিস আলি হাজরিকার

গুয়াহাটি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর আটলান্টিক মহাসাগরে টানা ১৪.৩৮ ঘণ্টা সাঁতার কেটে নৰ্থ চ্যানেল অতিক্ৰম করে আবারও দৃষ্টান্ত রচনা করেছেন অসমের এলভিস আলি হাজরিকা। সবচেয়ে বয়স্ক ভারতীয় আন্তর্জাতিক সাঁতারু এলভিস এশিয়ার প্ৰথম রিলে দলে সদস্য হিসেবে ইউরোপের নৰ্থ চ্যানেল অতিক্ৰম করেছেন।

এলভিস আলি হাজরিকা প্ৰথম অসমিয়া বয়স্ক সাঁতারু যিনি লাগাতার আন্তর্জাতিক ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। রোমাঞ্চকর এই সাঁতার অভিযানে তিনি তাঁর ‘মিশন অপরাজয়’ সফল করেছেন। প্ৰসঙ্গত, আইরিশ সাগর উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত।

গুয়াহাটির বাসিন্দা ৩৭ বছরের হাজরিকা সাঁতারে রেকর্ড গড়ার জন্য তাঁর পরিচিত এবং অসমের মানুষকে গর্বিত করে আরেকটি রেকর্ড করেছেন। উল্লেখ্য, হাজরিকা সাঁতারে ইতিমধ্যে একাধিক রেকর্ড গড়েছেন। ২০২১ সালে ধরমতার জেটি থেকে আরব সাগরে মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় সফলভাবে সাঁতার কাটার প্রথম অসমিয়া হয়ে হাজরিকা রেকর্ড গড়েছিলেন। এর আগে ২০১৯ সালে ইউনাইটেড স্টেট অব আমেরিকার ৮০ কিলোমিটার দীর্ঘ ক্যাটালিনা চ্যানেলে ১০ ঘণ্টা ৫৯ মিনিট সাঁতার কেটে দৃষ্টান্ত রচনা করেছিলেন অসম সন্তান এলভিস আলি হাজরিকা।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top