News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Panisagar :পানিসাগরে একরাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরি
Image

Panisagar :পানিসাগরে একরাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০সেপ্টেম্বর৷৷  উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় চুরি ছিনতাই এর ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে৷ পানিসাগর নগর পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডে একই রাতে দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ ঘটনার বিবরণে জানা যায় পানিসাগর নগর পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডের দুটি বাড়িতে একই রাতে পর পর চোরের দল হানা দেয়৷ একটি বাড়িতে মাটির দেয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘর থেকে যাবতীয় জিনিসপত্র তছনছ করে একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়৷ এছাড়া এলাকার আরো একটি বাড়িতে একই রাতে চুরির ঘটনা ঘটে৷ পরপর দুটি বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র আতঙ্কে সৃষ্টি হয়েছে৷ এ ব্যাপারে পানিসাগর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত করেছে৷ তবে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ৷ এলাকাবাসী এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top