News Flash

  • Home
  • দিনের খবর
  • Dead Body Recovered:নরেন্দ্রপুরে জলাশয় থেকে উদ্ধার নাবালকের দেহ, ত্রিকোণ প্রেমের সন্দেহ
Image

Dead Body Recovered:নরেন্দ্রপুরে জলাশয় থেকে উদ্ধার নাবালকের দেহ, ত্রিকোণ প্রেমের সন্দেহ

দক্ষিণ ২৪ পরগণা, ২০ সেপ্টেম্বর (হি. স.): নবম শ্রেণির এক ছাত্রের দেহ উদ্ধার হল নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদহ গ্রাম পঞ্চায়েতের একটি জলাশয় থেকে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃত ছাত্রের নাম বিশাল করণ।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই খুন হতে হয়েছে ওই স্কুল পড়ুয়াকে। এ ব্যাপারে পুলিশ বিলাশের দুই বন্ধুর খোঁজ করছে।

নয়াবাদ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল বিশাল। জানা গিয়েছে, গত সোমবার বিশালের বাড়ি এসেছিল তার এক বন্ধু। তার সঙ্গেই স্কুলে গিয়েছিল বিশাল। স্কুল ছুটির দীর্ঘক্ষণ পরেও বাড়ি ফেরেনি বিশাল। তারপর মঙ্গলবার সাইবেরবাদের জলাশয় থেকে উদ্ধার হয় দেহ।

স্থানীয় সূত্রে খবর, বিশালকে শেষ দেখা গিয়েছিল তার ৩ বন্ধুর সঙ্গে। সেখানে ছিলেন এক ছাত্রীও। এলাকাবাসীদের অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই খুন হতে হয়েছে বিশালকে। পরিবারের পক্ষ থেকেও অভিযোগ, খুন করা হয়েছে তাদের বাড়ির ছেলেকে। বিশাল সাঁতার জানত তাই ডুবে মারা যাওয়ার কথা নয়। আরও দাবি, যে জলাশয় থেকে দেহ উদ্ধার হয়েছে, সেই জলাশয়ে কোমর পর্যন্ত জল তাই ডুবে মৃত্যু হতে পারে না। শোনা যাচ্ছে, বিশালের ২ সহপাঠী নিখোঁজ। তারা কোথায়? কেন নিখোঁজ, তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top