News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Amit Shah:ত্রিপুরায় ব্রু শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া শেষ করার সময়সীমা বৃদ্ধি
Image

Amit Shah:ত্রিপুরায় ব্রু শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া শেষ করার সময়সীমা বৃদ্ধি

আগরতলা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় ব্রু শরণার্থী পুনর্বাসনে সময়সীমা বৃদ্ধির আবেদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সম্মতি দিয়েছেন। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র সাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা-র ব্রু শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে পর্যালোচনা বৈঠকে ওই সম্মতি মিলেছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নয়াদিল্লিতে ত্রিপুরার ব্রু শরণার্থী পরিবারগুলির পুনর্বাসনের বিষয় নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সাথে পর্যালোচনা করেন। পর্যালোচনায় পুনর্বাসনের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্তোষ প্রকাশ করেন।উল্লেখ্য, গত ২০২০ সালের জানুয়ারি মাসে ত্রিপুরার ব্রু শরণার্থীদের পুনর্বাসনের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে রাজ্য সরকারের চুক্তি হয়। পর্যালোচনায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিশেষ অনুরোধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুনর্বাসন প্রক্রিয়া শেষ করার সময়সীমা বৃদ্ধি ও চুক্তির অধীনে ব্রু শরণার্থী পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার কাজ চালিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top