News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই নিম্নমুখী ভারতে, দেশে করোনা-মুক্ত ৯৮.৭১ শতাংশ
Image

কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই নিম্নমুখী ভারতে, দেশে করোনা-মুক্ত ৯৮.৭১ শতাংশ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ লাগাতার কমছে, মৃত্যুও কমছে নিরন্তর। সোমবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ০৪৩ জন। বিগত ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যুর পর ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,৩৭০-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪৭ হাজার ৩৭৯-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার ৯৮.৭১ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ০৪৩ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৪৭ হাজার ৩৭৯-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৩ লক্ষ ১০ হাজার ৪১০ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২১৬.৮৩-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৯,৬৭,৩৪০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭১ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪,৬৭৬ জন। ভারতে দৈনিক করোনা-সংক্রমণের হার কমে ১.৩৭ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top