News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুটিতে করে গাঁজা পাচার, গ্রেপ্তার এক ব্যক্তি
Image

স্কুটিতে করে গাঁজা পাচার, গ্রেপ্তার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর :  এবার অভিনব কৌশলে স্কুটির ডিকিতে করে গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হল এক গাঁজা পাচারকারী৷ ঘটনা সোমবার৷ জানা যায় সিধাই থানা এলাকার তারানগরের বাসিন্দা বিভূতি দাস নামে এক যুবক স্কুটিতে করে সিধাই থেকে গাঁজা আমবাসার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল৷ কিন্তু তার সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ৷ ভেহিকেল চেকিং করার সময় পুলিশ তার স্কুটি থেকে শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে,সুকটি দিয়ে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশে হাতে আটক গাঁজা সহ স্কুটির চালক৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন আসাম-আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায়৷  সিধাই  থানাধীন দক্ষিণ তারানগর এলাকার ৫৫ বছরের বিভূতি দাস টি.আর ০১ এ এম ৮১৮৩ নম্বরের স্কুটি নিয়ে আগরতলা থেকে আমবাসার দিকে যাচ্ছিল৷ ৪১ মাইল এলাকায় ভেহিকেল চেকিং পোস্টে মুঙ্গিয়াকামি থানার পুলিশ স্কুটি দাঁড় করিয়ে কাগজপত্র দেখাতে বলে৷ পুলিশের সন্দেহ হয় এবং সুকটিতে তল্লাশি চালিয়ে ২৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে৷ উল্লেখ্য রাজ্যের নানা স্থানে কৌশলে গাঁজা পাচারকারীরা গাঁজা পাচার অব্যাহত রেখেছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top