News Flash

  • Home
  • খেলা
  • Tennis:এশিয়ান র‌্যাঙ্কিং টেনিস সম্পন্ন
Image

Tennis:এশিয়ান র‌্যাঙ্কিং টেনিস সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। স্টেট টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত টিটিএ এশিয়ান র‌্যাঙ্কিং জুনিয়র (অনূর্ধ্ব ১৬) টেনিস টুর্নামেন্টে গার্লস সিঙ্গলসে হরিথা শ্রী ভেঙ্কটেশ খেতাব জিতে নিয়েছে। শনিবারে অনুষ্ঠিত ফাইনালে, তামিলনাড়ুর ভেঙ্কটেশ, শীর্ষ বাছাই পশ্চিমবঙ্গের ঋতুজা সাহাকে ৬-২, ৬-২ সেটে পরাজিত করেছিল। বয়েজ সিঙ্গেলসে অনূর্ধ্ব ১৬ বিভাগের ফাইনালে, কর্নাটকের তনুশ ঘিলদয়াল মুকুট জিততে ব্যর্থ হন কারণ তিনি ছত্তিশগড়ের ৭ম বাছাই সম্প্রিত শর্মার কাছে একতরফা ৪-৬, ০-৬ সেটে হেরে যান। ত্রিপুরার টুইজিলাং দেববর্মা, মণিপুরের অশ্বজিৎ সেনজামের সাথে বয়েজ ডাবলস অনূর্ধ্ব ১৬ ইভেন্টে ফাইনালিস্ট হয়েছেন। ফাইনালে তারা সমপ্রিত শর্মা এবং অন্তরীক্ষ তামুলির কাছে সহজ ০-৪, ০-৪ সেটের ব্যবধানে হেরেছে। প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে তিনটায় মালঞ্চ নিবাসে স্টেট টেনিস কমপ্লেক্সে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হয়। তাতে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিস প্রথম সচিব রেজাউল হক চৌধুরী, সিআরপিএফ ডিআইজি বিজয় কুমার, ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সহ-সভাপতি প্রণব চৌধুরী, সাধারণ সম্পাদক সুজিত রায়, কোষাধ্যক্ষ বিধান রায়, যুগ্ম সচিব অরূপ রতন সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top