ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। স্টেট টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত টিটিএ এশিয়ান র্যাঙ্কিং জুনিয়র (অনূর্ধ্ব ১৬) টেনিস টুর্নামেন্টে গার্লস সিঙ্গলসে হরিথা শ্রী ভেঙ্কটেশ খেতাব জিতে নিয়েছে। শনিবারে অনুষ্ঠিত ফাইনালে, তামিলনাড়ুর ভেঙ্কটেশ, শীর্ষ বাছাই পশ্চিমবঙ্গের ঋতুজা সাহাকে ৬-২, ৬-২ সেটে পরাজিত করেছিল। বয়েজ সিঙ্গেলসে অনূর্ধ্ব ১৬ বিভাগের ফাইনালে, কর্নাটকের তনুশ ঘিলদয়াল মুকুট জিততে ব্যর্থ হন কারণ তিনি ছত্তিশগড়ের ৭ম বাছাই সম্প্রিত শর্মার কাছে একতরফা ৪-৬, ০-৬ সেটে হেরে যান। ত্রিপুরার টুইজিলাং দেববর্মা, মণিপুরের অশ্বজিৎ সেনজামের সাথে বয়েজ ডাবলস অনূর্ধ্ব ১৬ ইভেন্টে ফাইনালিস্ট হয়েছেন। ফাইনালে তারা সমপ্রিত শর্মা এবং অন্তরীক্ষ তামুলির কাছে সহজ ০-৪, ০-৪ সেটের ব্যবধানে হেরেছে। প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে তিনটায় মালঞ্চ নিবাসে স্টেট টেনিস কমপ্লেক্সে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হয়। তাতে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিস প্রথম সচিব রেজাউল হক চৌধুরী, সিআরপিএফ ডিআইজি বিজয় কুমার, ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সহ-সভাপতি প্রণব চৌধুরী, সাধারণ সম্পাদক সুজিত রায়, কোষাধ্যক্ষ বিধান রায়, যুগ্ম সচিব অরূপ রতন সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।

Tennis:এশিয়ান র্যাঙ্কিং টেনিস সম্পন্ন
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















