News Flash

  • Home
  • খেলা
  • Panisagar:পানিসাগরে ফুটবল বৈঠাংবাড়ি শেষআটে
Image

Panisagar:পানিসাগরে ফুটবল বৈঠাংবাড়ি শেষআটে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। দুর্দান্ত জয় পেয়েছে বৈঠাংবাড়ি ফুটবল ক্লাব। হারিয়েছে দামছড়া লঙ্গাই-কে। দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে বৈঠাংবাড়ী এফসি এখন কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। ১-৩ গোলে হেরে বিদায় নিয়েছে দামছড়া লঙ্গাই। পানিসাগরে প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা এখন বেশ জমে উঠেছে। রবিবারের খেলায় বৈঠাংবাড়ি এফ সি তিন-এক গোলের ব্যবধানে দামছড়া লঙ্গাই-কে পরাজিত করেছে। খেলা শুরুতে দামছড়া লঙ্গাই-এর রাজেশ্বর একটি গোল করে দলকে এগিয়ে দিলেও দীর্ঘক্ষণ তা ধরে রাখতে পারেনি। কিছু সময় কাটতে না কাটতে বৈঠাংবাড়ি এফসি একটি পেনাল্টি শুট আউটের সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি। তবে পরবর্তীতে জাবেদ ডার্লং একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। প্রথমার্ধের খেলা এক-এক গোলে ড্র তে অমীমাংসিত থাকলে দ্বিতীয়ার্ধে বৈঠাংবাড়ি এফসি-র ছেলেরা  অনেকটা প্রাধান্য বিস্তার করে খেলে। দলের পক্ষে ভেঙ্গা এবং স্টিফেন ডারলং পরপর দুটো গোল করে দলকে ৩-১এ এগিয়ে রাখার পাশাপাশি জয়ও নিশ্চিত করে নেয়। পরবর্তী সময়ে দু’দলের মধ্যে আক্রমণাত্মক খেলা দেখা গেলেও গোলের সন্ধান আর কেউ পায়নি।

ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top