News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলেঙ্গানা মুক্তি দিবস উদযাপনের সূচনা করলেন অমিত শাহ, তোপ দাগলেন বিভিন্ন রাজনৈতিক দলকে
Image

তেলেঙ্গানা মুক্তি দিবস উদযাপনের সূচনা করলেন অমিত শাহ, তোপ দাগলেন বিভিন্ন রাজনৈতিক দলকে

হায়দরাবাদ, ১৭ সেপ্টেম্বর (হি.স.): বছরব্যাপী তেলেঙ্গানা মুক্তি দিবস উদযাপনের সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে হায়দরাবাদের প্যারেড গ্রাউন্ডে বছরব্যাপী তেলেঙ্গানা মুক্তি দিবস উদযাপনের সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং আধাসামরিক বাহিনীর কাছ থেকে গার্ড অব অনার গ্রহণ করেন।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “১৯৪৭ সালের আগস্টে ভারত স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু হায়দরাবাদ রাজ্য তখনও নিজাম দ্বারা শাসিত ছিল। পরবর্তী ১৩ মাস রাজ্যের জনগণকে নিজামের রাজাকারদের অত্যাচার সহ্য করতে হয়েছিল।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “রাজ্যবাসী আনুষ্ঠানিকভাবে হায়দরাবাদ মুক্তি দিবস উদযাপন করতে চেয়েছিল। দিবসটি পালনের প্রতিশ্রুতিও দিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যদিও ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে একসময় ক্ষমতায় এসেও তাঁরা উদযাপন করতে রাজি হননি।”

অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি বলেন, হায়দরাবাদকে মুক্ত করার জন্য যে স্বাধীনতা সংগ্রামীরা জীবন দিয়েছেন, আজ হায়দরাবাদে প্রথমবারের মতো দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপনের পর তাঁদের প্রকৃত শ্রদ্ধা জানানো হয়েছে।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top