News Flash

  • Home
  • দিনের খবর
  • সুরক্ষিত ও আত্মনির্ভর ভারতের স্রষ্টা মোদীজির জীবন সেবা ও উৎসর্গের প্রতীক : অমিত শাহ
Image

সুরক্ষিত ও আত্মনির্ভর ভারতের স্রষ্টা মোদীজির জীবন সেবা ও উৎসর্গের প্রতীক : অমিত শাহ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। শুভেচ্ছা-বার্তায় অমিত শাহ জানিয়েছেন, সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর ভারতের স্রষ্টা মোদীজির জীবন সেবা ও উৎসর্গের প্রতীক। শনিবার ৭২ বছর বয়সে পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে একাধিক টুইট করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

টুইটে তিনি জানিয়েছেন, দেশের প্রিয় নেতা ও আমাদের সকলের অনুপ্রেরণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই এবং ঈশ্বরের কাছে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। অমিত শাহ টুইট করে আরও লেখেন, একটি সুরক্ষিত, শক্তিশালী এবং আত্মনির্ভরশীল নতুন ভারতের স্রষ্টা মোদীজির জীবন সেবা ও উৎসর্গের প্রতীক। স্বাধীনতার পর প্রথমবার, কোটি কোটি দরিদ্রকে নিজেদের অধিকার প্রদান করে মোদীজি তাঁদের মধ্যে আশা ও বিশ্বাস জাগিয়েছেন।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top