News Flash

  • Home
  • প্রধান খবর
  • Partha Chatterjee:২৮টি ওষুধ খাই, আমি খুব অসুস্থ, আদালতে জামিন প্রার্থনা পার্থর
Image

Partha Chatterjee:২৮টি ওষুধ খাই, আমি খুব অসুস্থ, আদালতে জামিন প্রার্থনা পার্থর

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গ্রেফতারের পর, এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কেও হেফাজতে নিতে চায় সিবিআই। এই মর্মে আলিপুর কোর্টে, সিবিআই-এর বিশেষ আদালতে আবেদন জানায় তারা। সেইমতো শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুরের ১২ নম্বর কোর্টে পেশ করা হয়। আদালতে ফের আজ জামিন চান পার্থ চট্টোপাধ্যায়।

তিনি আদালতে আবেদন জানিয়ে বলেন, ‘ইডি দু’মাস ধরে জেলে রেখেছে। এবার সিবিআই হেফাজতে চাইছে।’ সেই সঙ্গে জানান, “২৮টি ওষুধ খাই, আমি খুব অসুস্থ, জামিন দেওয়া হোক’’। এই প্রথম নয়, এর আগেও বারবার নিজের স্বাস্থ্যের কথা বলে জামিন চান পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগ কেলেঙ্কারি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘এসএসসি স্বশাসিত সংস্থা, আমার তাতে নিয়ন্ত্রণ ছিল না, মন্ত্রী হিসেবে আমি দেখতাম না’।

আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, ২০১৬-তে গ্রুপ সি পরীক্ষা হয়। ২০১৭-তে ফল বের হয়। কিন্তু ২০১৯-এ নিয়ম না মেনে ৪০০ চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হয়। অযোগ্যদের হাতে দেওয়া হয় নিয়োগপত্র, এই অভিযোগ করেছেন সিবিআইয়ের আইনজীবী। তাঁর দাবি, এই নিয়োগ কেলেঙ্কারির পাণ্ডা পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, তাঁর মক্কেলের নাম কোনও এফআইআর-এ নেই। সিবিআই, ইডি ষড়যন্ত্র করে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রাখতে চাইছে। তাঁর মক্কেল সিবিআই যখন ডেকেছে, তখনই গেছেন। ইডি গ্রেফতার করার পর ৬০ দিন হয়ে গেছে। ইডি চার্জশিট দিতে না পারলে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যেতে পারেন, তাই এবার সিবিআই-এর এফআইআর-এ নাম না থাকলেও পার্থকে হেফজাতে নিতে চাইছে সিবিআই                        

Releated Posts

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026

‘রাজনীতি এখন স্বার্থের খেলায় পরিণত হয়েছে’, সমাজ থেকেই পরিবর্তনের ডাক মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): রাজনীতি এখন অনেকটাই “স্বার্থের খেলায়” পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top