News Flash

  • Home
  • দেশ
  • সিইউইটি(চুয়েট)-ইউজির ফলাফল ঘোষিত
Image

সিইউইটি(চুয়েট)-ইউজির ফলাফল ঘোষিত

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) শুক্রবার সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (চুয়েট)-স্নাতকের ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষায় ১৯,৮৬৫ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে ১০০ শতাংশ পেয়েছে। সর্বোচ্চ ইংরেজি বিষয়ে আট হাজারের বেশি পরীক্ষার্থী ১০০ শতাংশ নম্বর পেয়েছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সমস্ত স্নাতকস্তরে ভর্তির জন্য চুয়েট-ইউজি পরিচালনা করে। প্রবেশিকা পরীক্ষাটি ১৫ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারা দেশে ২৫৯টি শহরে এবং ভারতের বাইরে ১০টি শহরে প্রায় ৪৯০ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।
মোট ১৪,৯০,২৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য নাম নথিভুক্ত হয়েছিল। এর মধ্যে ৯,৬৮,২০১ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষার্থীদের মধ্যে ৫,৩৮,৯৬৫ জন পুরুষ, ৪,২৯,২২৮ জন মহিলা এবং ৮ জন তৃতীয় লিঙ্গের।

এর মধ্যে ইংরেজি বিষয়ে সর্বোচ্চ ৮ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী ১০০ শতাংশ পেয়েছে। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ২,০৬৫ জন পরীক্ষার্থী ১০০ শতাংশ এবং বিজনেস স্টাডিজে ১,৬৬৯ জন পরীক্ষার্থী ১০০ শতাংশ নম্বর পেয়েছে। এছাড়া জীববিজ্ঞানে ১৩২৪, অর্থনীতিতে ১১৮৮ এবং মনোবিজ্ঞানে ১২০৯ জন ১০০ শতাংশ পেয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top