News Flash

  • Home
  • দেশ
  • সব্জি বিক্রেতাদের হুমকি দিয়ে বিপাকে কংগ্রেস, দলের ৩ কর্মীকে সাসপেন্ড করলেন কে সুধাকরণ
Image

সব্জি বিক্রেতাদের হুমকি দিয়ে বিপাকে কংগ্রেস, দলের ৩ কর্মীকে সাসপেন্ড করলেন কে সুধাকরণ

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (হি.স.): সব্জি বিক্রেতাদের টাকা দেওয়ার জন্য হুমকি দিয়ে অস্বস্তিতে পড়ল কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ, কেরলের কোল্লামে ”ভারত জোড়ো যাত্রা”-র তহবিল সংগ্রহে ২০০০ টাকা না দেওয়ার জন্য কংগ্রেস কর্মীরা সব্জি বিক্রেতাদের হুমকি দেয়। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই কংগ্রেসের ৩ জন কর্মীকে দল থেকে সাসপেন্ড করেছেন কংগ্রেসের কেরলের প্রদেশ সভাপতি কে সুধাকরণ।

কে সুধাকরণ শুক্রবার টুইট করে জানিয়েছেন, কোল্লামে অনভিপ্রেত ঘটনার জন্য ৩ জন কর্মীকে অবিলম্বে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। দলের মতাদর্শের পরিপন্থী তাঁদের আচরণ। প্রসঙ্গত, একজন সব্জি বিক্রেতা জানিয়েছেন, কংগ্রেস কর্মীদের একটি দল দোকানে আসে এবং ”ভারত জোড়ো যাত্রা”-র জন্য অনুদান চায়। আমি ৫০০ টাকা দিয়েছিলাম কিন্তু তাঁরা দুই হাজার টাকা দাবি করে। তাঁরা ওজন মাপার মেশিন নষ্ট করে দেয়, সব্জিও নষ্ট করে দেয়।

Releated Posts

কেরলে অঙ্গ পাচার চক্র: ৯টি স্থানে ইডির তল্লাশি, বাজেয়াপ্ত নথি, ফ্রিজ করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কোচি, ২১ জুন (আইএএনএস): কেরলে বেআইনি অঙ্গ পাচার চক্রের তদন্তে বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের বিভিন্ন…

ByByNews Desk Jun 21, 2026

উত্তরবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে বাসের ধাক্কা, নিহত ৪, আশঙ্কাজনক ১০

কলকাতা, ২১ জুন (আইএএনএস): উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত…

ByByNews Desk Jun 21, 2026

গ্রেট নিকোবর প্রকল্পের বিরোধিতার পেছনে ‘বাহ্যিক শক্তির’ মদত রয়েছে: কিরেন রিজিজু

শ্রী বিজয়া পুরম, ২১ জুন (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, প্রস্তাবিত গ্রেট নিকোবর অবকাঠামো প্রকল্পের বিরোধিতা…

ByByNews Desk Jun 21, 2026

ফল প্রকাশ না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটবে না, বলছেন নিট পুনঃপরীক্ষার্থীরা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): নিট-ইউজি পুনঃপরীক্ষাকে ঘিরে দেশজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা এখনও কাটেনি। বিভিন্ন রাজ্যের পরীক্ষা…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top