News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশের উন্নাও-তে বাড়ির ছাদ ভেঙে মৃত্যু ৩ শিশুর, প্রাণে বেঁচে গেলেন মা
Image

উত্তর প্রদেশের উন্নাও-তে বাড়ির ছাদ ভেঙে মৃত্যু ৩ শিশুর, প্রাণে বেঁচে গেলেন মা

উন্নাও, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের উন্নাও জেলায় কাঁচা বাড়ির ছাদ ভেঙে প্রাণ হারাল তিনটি শিশু। প্রবল বৃষ্টির মধ্যেই শুক্রবার ভোররাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। কাঁচাবাড়িটি একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছে। এই ঘটনায় তিনটি শিশুর মৃত্যু হলেও, তাঁদের মা প্রাণে বেঁচে গিয়েছেন। এসডিএম অজিত জয়সওয়াল জানিয়েছেন, শুক্রবার ভোররাত তিনটে নাগাদ ভারী বৃষ্টির কারণে কাঁচাবাড়ির ছাদ ধসে পড়ে, ঘটনাস্থলেই ৩ শিশুর মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে, বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত আশ্রয় ও খাবার দেওয়া হবে। মৃত শিশুদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতভর বৃষ্টির কারণে ভোররাতে একটি বাড়ির ছাদ ধসে দুই নাবালক-সহ ৩ জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। মৃত ৩ জনের বয়স ২০ বছর, ৪ বছর এবং ৬ বছর। তিন সন্তানের মা আহত হয়েছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িটি ভেঙে মাটির সঙ্গে মিশে গিয়েছে।

Releated Posts

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা মহিলাদের সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতির প্রমাণ: প্রধানমন্ত্রীর দাবি

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার প্রতি বিজেপির…

ByByNews Desk Apr 26, 2026

ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানালেন…

ByByNews Desk Apr 26, 2026

কালপাক্কম ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ ঐতিহাসিক মাইলফলক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর কালপাক্কমে দেশের স্বদেশি প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ অর্জনকে ভারতের পারমাণবিক…

ByByNews Desk Apr 26, 2026

পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে ভারত, দ্রুত সম্প্রসারণে জোর: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বায়ুশক্তি…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top