News Flash

  • Home
  • দেশ
  • বৃষ্টি থামতেই দেখা মিলল রোদ ঝলমলে আকাশের, নতুন ‘বিপদ’ ঘূর্ণাবর্ত বাড়াচ্ছে চিন্তা

বৃষ্টি থামতেই দেখা মিলল রোদ ঝলমলে আকাশের, নতুন ‘বিপদ’ ঘূর্ণাবর্ত বাড়াচ্ছে চিন্তা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): অবশেষে নীল-সাদা রোদ ঝলমলে আকাশের দেখা মিলল তিলোত্তমায়। বিগত ২৪ ঘন্টার মধ্যেই আবহাওয়ার আমূল পরিবর্তন হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। রোদ উঠলেও কলকাতায় খুব বেশি বাড়েনি তাপমাত্রার পারদ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে মাত্র এক ডিগ্রি কম। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

গত রবিবার থেকে বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। নিম্নচাপের জন্য হওয়া সেই বৃষ্টি বুধবার থেকে থামলেও, মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছিল কোথাও কোথাও। এরপর শুক্রবার সকাল থেকেই দেখা মিলল রোদ ঝলমলে আকাশের। আবহবিদরা জানিয়েছেন, কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বঙ্গোপসাগরে সূচনা হতে পারে ঘূর্ণাবর্তের। আর তা যদি হয়, তবে মহালয়ার আগের শেষ সপ্তাহেও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

বিঘ্ন ঘটতে পারে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে, পুজোর কেনাকাটাতেও বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। দেবীপক্ষ শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই, মাত্র ৮ দিন বাকি। কলকাতার বহু মণ্ডপ তৃতীয়া কিংবা চতুর্থীতেই খুলে দেওয়া দর্শকদের জন্য। ফলে কলকাতা-সহ গোটা রাজ্যে এখন পুজোর তোড়জোড় তুঙ্গে। কিন্তু, পুজোর প্রস্তুতিতে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি, নতুন করে ঘূর্ণাবর্তের পূর্বাভাস আশঙ্কার মেঘ জমাল।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top