ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। বড় ব্যবধানে জয় পেলো বটতলা প্লে সেন্টার। ৮-০ গোলে বিধ্বস্ত করলো মনু ঘাটের অটো এক্সপ্রেস দলকে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে হচ্ছে আসর। ২৩ দলকে নিয়ে সোমবার থেকে শুরু হয়েছিলো আসর। বৃহস্পতিবার আসরের তৃতীয় ম্যাচে বটতলা প্লে সেন্টার কার্যত ছেলেখেলা করে মনু ঘাটের অটো এক্সপ্রেস দলকে নিয়ে। দক্ষতা, শক্তি এবং গতি- তিন বিভাগেই অনেকটা এগিয়ে ছিলো বটতলা প্লে সেন্টারের ফুটবলাররা। ম্যাচে হ্যাটট্রিক হয় দুটি। দুটি হ্যাটট্রিক করেন যথাক্রমে ভ্যারিডা ডার্লং এবং সুমন শীল। এছাড়া অপর দুটি গোল করেন বাপি দেবনাথ এবং সৌরভ দাস। খেলা পরিচালনা করেন চরণ মাদ্রাজি। বিজয়ী দল দুই অর্ধে ৪ টি করে গোল করে। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া, থাকবে আকর্ষনীয় পুরস্কার।

Sabroom :সাব্রুম ফুটবলে ভ্যারিডা, সুমনের হ্যাটট্রিকে দুর্দান্ত জয় বটতলার
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















