News Flash

  • Home
  • খেলা
  • Sabroom :সাব্রুম ফুটবলে ভ্যারিডা, সুমনের হ্যাটট্রিকে দুর্দান্ত জয় বটতলার
Image

Sabroom :সাব্রুম ফুটবলে ভ্যারিডা, সুমনের হ্যাটট্রিকে দুর্দান্ত জয় বটতলার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। বড় ব্যবধানে জয় পেলো বটতলা প্লে সেন্টার। ৮-‌০ গোলে বিধ্বস্ত করলো মনু ঘাটের অটো এক্সপ্রেস দলকে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে হচ্ছে আসর। ২৩ দলকে নিয়ে সোমবার থেকে শুরু হয়েছিলো আসর। বৃহস্পতিবার আসরের তৃতীয় ম্যাচে বটতলা প্লে সেন্টার কার্যত ছেলেখেলা করে মনু ঘাটের অটো এক্সপ্রেস দলকে নিয়ে। দক্ষতা, শক্তি এবং গতি-‌ তিন বিভাগেই অনেকটা এগিয়ে ছিলো বটতলা প্লে সেন্টারের ফুটবলাররা। ম্যাচে হ্যাটট্রিক হয় দুটি। দুটি হ্যাটট্রিক করেন যথাক্রমে ভ্যারিডা ডার্লং এবং সুমন শীল। এছাড়া অপর দুটি গোল করেন বাপি দেবনাথ এবং সৌরভ দাস। খেলা পরিচালনা করেন চরণ মাদ্রাজি। বিজয়ী দল দুই অর্ধে ৪ টি করে গোল করে।  প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া, থাকবে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top