News Flash

Image

গুয়াহাটির আবাসনে উৎখাত জাল নোটের ঠেক, পুলিশের জালে দুই

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটি মহানগরীর এক আবাসনে হানা দিয়ে জাল নোটর ঠেক উৎখাত করেছে দিশপুর থানার পুলিশ। জাল নোটের কারবারে জড়িত অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের যথাক্রমে সাইফুল ইসলাম এবং পিআর হুসেন বলে শনাক্ত করেছে পুলিশ।

এ প্রসঙ্গে দিশপুর থানার ওসি রূপম হাজরিকা জানান, গতকাল বুধবার গভীর রাতে তাঁর নেতৃত্বে দুটি দল ছয়মাইল এবং ভগদত্তপুরে অভিযান চালিয়েছিল। প্রথমে ভগদত্তপুরের দিশান্ত অ্যাপাৰ্টমেন্টে হানা দিয়ে জাল নোটের ৫০০ টাকার দুটি বান্ডিল এবং একটি জাল নোট তৈরির মেশিন বাজেয়াপ্ত করেন তঁরা। এর সঙ্গে সাইফুল ইসলাম এবং পিআর হুসেন নামের দুই যুবককে আটক করে তাদের একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়।

ওসি রূপম হাজরিকা জানান, জনৈক লক্ষ্মী সিং এবং তাঁর স্বামীর অভিযোগের ভিত্তিতে এক মামলা রুজু করে তদন্ত চালিয়ে জাল নোটের কারবারিদের গ্রেফতার করা হয়েছে। লক্ষ্মী দম্পতি মূলত মধ্যপ্ৰদেশের বাসিন্দা। তবে এ ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের বের করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top