News Flash

  • Home
  • দিনের খবর
  • “বিজেপি-র গুন্ডাদের দেখলে পুলিশে খবর দিন”, কুণালের আর্জি
Image

“বিজেপি-র গুন্ডাদের দেখলে পুলিশে খবর দিন”, কুণালের আর্জি

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : সারা বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের অনুরোধ করছি বিজেপি-র গুন্ডাদের দেখলে পুলিশে খবর দিন।” বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এই সঙ্গে তিনি নবান্ন অভিযান নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রীতিমতো তুলোধনা করেন। রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি প্রসঙ্গে কুণালের মন্তব্য, “দিলীপের নখের যোগ্য নয় সুকান্ত, শুভেন্দু”।

কুণাল বলেন, “ফ্লপ নবান্ন অভিযান। তারপর দিশেহারা বিজেপি। পুলিশ মার খেয়েছে কিন্তু, গুলি চালায়নি। বিজেপি কর্মীরা নেতাদের নির্দেশে হামলা করেছে।“ দিলীপ ঘোষ প্রসঙ্গে কুণাল বলেন, “দিলীপ ঘোষকে ফের অক্সিজেন দিচ্ছে দিল্লি। আর আপনাকে (দিলীপ ঘোষ) টেক্কা দিতে না পেরে এরা জনজীবন বিপর্যস্ত করতে নেমেছে।” শুভেন্দু অধিকারীকে নিশানা করে কুণাল ঘোষ বলেন, “মহিলা পুলিশের গল্প দিয়ে শুভেন্দু আত্মসমর্পণ করেছিলেন। এরপর নিজে লালবাজারে ছিলেন। পথে তাঁর নির্দেশে নেতারা অশান্তি করেছে।” বিজেপি-র দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর নিজেদের মধ্যেই কোনও সমন্নয় নেই, তোপ দেগে এমনই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। কুণাল বলেন, “মহিলা পুলিশ বরাবর থাকে। এই প্রথমবার নয়। শুভেন্দু অধিকারী জানেন না? ওখানে তো পুলিশ পুলিশ কর্মীরাও ছিল। আসলে তিনি আগেভাগে ময়দান ছাড়তে চেয়েছিলেন।”

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top