News Flash

Image

চলন্ত ট্ৰেনের ধাক্কায় গুয়াহাটির মালিগাঁওয়ে হত প্রৌঢ়

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটি মহানগরের মালিগাঁওয়ে এক শোকাবহ দুৰ্ঘটনা সংঘটিত হয়েছে। জালুকবাড়ি থানা এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন বছর ৮৫-এর প্রৌঢ়। দুর্ঘটনাটি আজ বৃহস্পতিবার সকালে মালিগাঁওয়ের নিম্ন কামাখ্যা নার্সারি এলাকায় সংঘটিত হয়েছে। নিহত প্রৌঢ়কে নার্সারির রামদেব বৈশ্য বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, প্ৰতিদিনের মতো আজ সকালেও রামদেব বৈশ্য প্ৰাতঃভ্ৰমণে বেরিয়েছিলেন। প্রাতঃভ্রমণ শেষ করে তিনি রেলওয়ে ট্র্যাক পার হয়ে স্বগৃহে ফেরার সময় শোকাবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। ট্রেনের ধাক্কায় রামদেব বৈশ্যের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।

এদিকে দুৰ্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় কামাখ্যা স্টেশনে কর্তব্যরত আরপিএফ, জিআরপিএফের দল। তাঁরা প্রাথমিক তদন্ত করে ছিন্নভিন্ন মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠিয়েছেন।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top