News Flash

  • Home
  • বিদেশ
  • দুর্ঘটনায় সামান্য জখম জেলেনস্কি, যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পথে গাড়িতে ধাক্কা
Image

দুর্ঘটনায় সামান্য জখম জেলেনস্কি, যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পথে গাড়িতে ধাক্কা

কিভ, ১৫ সেপ্টেম্বর (হি.স.): দুর্ঘটনার কবলে পড়ল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গাড়ি। গাড়ি দুর্ঘটনায় জখম হয়েছেন তিনি। তবে আঘাত গুরুতর নয়।

ইউক্রেনের রাজধানী কিভের উপকণ্ঠে বৃহস্পতিবার ভোররাতে জেলেনস্কির গাড়ি এবং তাঁর কনভয়ের নিরাপত্তা রক্ষীদের গাড়িতে একটি যাত্রিবাহী গাড়ি ধাক্কা মারে বলে ইউক্রেন সরকারের মুখপাত্র সের্গেই নিকিফোরব জানিয়েছেন। তিনি জানান, ভোররাত ১টা ২২ মিনিট (স্থানীয় সময়) নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ওই যাত্রিবাহী গাড়ির কয়েক জন আরোহী গুরুতর জখম হয়েছেন জানিয়ে সের্গেই লিখেছেন, ‘প্রেসিডেন্টের গাড়ির সঙ্গে থাকা চিকিৎসকেরা আহতদের দ্রুত শুশ্রূষার ব্যবস্থা করেন।’ যুদ্ধবিধ্বস্ত খারকিভ পরিদর্শন করে রাজধানী কিভে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে জেলেনস্কির গাড়ি।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top