News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • পুজো স্পেশাল ট্রেনে নয়া সংযোজন শিয়ালদা এবং কামাখ্যার মধ্যে দুটি স্পেশাল ট্রেন
Image

পুজো স্পেশাল ট্রেনে নয়া সংযোজন শিয়ালদা এবং কামাখ্যার মধ্যে দুটি স্পেশাল ট্রেন

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : পুজোর সময়ে যাত্রীদের চাপ অতিরিক্ত ভাবে বেড়ে যায়। সেই চাপ সামাল দিতে প্রতি বছর স্পেশাল ট্রেন ঘোষণা করে রেল। এবারও তার ব্যতিক্রম হয়নি।

পুজো স্পেশাল ট্রেনে নয়া সংযোজন হল শিয়ালদা এবং কামাখ্যার মধ্যে দুটি স্পেশাল ট্রেন। এই বিশেষ ট্রেনটির ফলে পুজোর সময়ে এমজেপি যাওয়ার জন্য আরও একটি ট্রেন পেলেন যাত্রীরা। কারণ কামাখ্যা যাওয়ার ট্রেনটি এনজেপি থেকে গোয়ালপাড়া টাউন হয়ে কামাখ্যা পৌঁছবে।

০৩১৭৩ শিয়ালদহ – কামাখ্যা এসি পুজো স্পেশাল শুক্রবার রাত্রি ১১:৫০ মিনিটে শিয়ালদহ থেকে যাত্রা শুরু করবে। পরের দিন বিকেল ৫:৪৫ মিনিটে কামাখ্যা পৌঁছবে। অন্যদিকে ফেরার সময় ওই ট্রেনটি ০৩১৭৪ নম্বরে কামাখ্যা -শিয়ালদা জন্য শনিবার রাত্রি ১১:৪৫ মিনিটে যাত্রা শুরু করবে। পরের দিন শিয়ালদা স্টেশনে পৌঁছবে রাত ১০ টা বেজে ৪০মিনিটে।

এই অক্টোবর মাসে ৭ থেকে ২৫ তারিখের মধ্যে প্রতি শুক্রবার শিয়ালদা থেকে মোট ৪ টি ট্রিপ করবে। অন্যদিকে অপর যে ট্রেনটি রয়েছে, সেটি ৮২৩১৩ নম্বরে শিয়ালদা থেকে কামাখ্যার উদ্দেশে ৩০ তারিখ শুক্রবার রাত্রি ১১:৫০ মিনিটে ছাড়বে। পরের দিন বিকেল ৫:৪৫ মিনিটে কামাখ্যা পৌঁছবে। কামাখ্যা থেকে আসার সময় এই ট্রেনটিও রাত্রি ১১:১৫ মিনিটে রওনা হবে। পরের দিন শিয়ালদা স্টেশনে পৌঁছবে রাত ১০ টা বেজে ৪০ মিনিটে।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top