News Flash

  • Home
  • দেশ
  • বৃহস্পতিবার জোকা-তারাতলা মেট্রোর প্রথম ধাপের মহড়া
Image

বৃহস্পতিবার জোকা-তারাতলা মেট্রোর প্রথম ধাপের মহড়া

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : অঘটন না ঘটলে, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোরের জোকা-তারাতলা অংশে বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত প্রথম ধাপের মেট্রো চলবে। বুধবার রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখেন। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার অরুণ অরোরাও বিষয়টি নিয়ে এদিন কথা বলেন আধিকারিকদের সঙ্গে।

জোকা-এসপ্ল্যানেড মেট্রোর দৈর্ঘ্য ১৪ কিমি। এর মধ্যে জোকা, ঠাকুরপুকুর, সাখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা— এই ছ’টি স্টেশন নিয়ে হচ্ছে ৬.৫ কিমি। সফল ট্রেন মহড়া এবং রেলওয়ে নিরাপত্তা কমিশনার (সিআরএস) এর পরবর্তী অনুমোদনের পরেই এই অংশে ট্রেন চালু হবে। সিআরএস-ই গোটা দেশে যেকোনও নতুন মেট্রো লাইন অনুমোদন করে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসাবে তাঁর মেয়াদকালে এই প্রকল্প তৈরি করেন। তিনি নিজেই এটির শিলান্যাস করেন ২০১১ সালের জুলাইয়ে। নানা কারণে বেশ কয়েকটি সময়সীমা অনুসরণ করা যায়নি।

মহড়াগুলি একটি নন-এসি রেক দিয়ে পরিচালিত হবে। এই রেক বর্তমান (উত্তর-দক্ষিণ) মেট্রোপথে আর ব্যবহার করা হয় না। আট গাড়ির রেকের প্রথম কোচটি নোয়াপাড়া কারশেড থেকে ২৮ জুলাই নিয়ে আসা হয়েছিল। জোকা ডিপোতে একত্রিত করে রেকটি ডিপোর ভিতরে পরীক্ষা-নিরীক্ষা হয়। এখন তারাতলা পর্যন্ত প্রথমবার চালানোর জন্য ভায়াডাক্টে বসানো হয়েছে। পাতাল রেলস্টেশন ও ডায়মন্ড হারবার রোডের মাঝখানে নির্মিত হয়েছে ভায়াডাক্ট। এর দু’পাশে বসবাসকারী বেহালার লোকেরা প্রথম ট্রেন চলতে দেখবেন।

জোকা-তারাতলার তৃতীয় রেল ব্যবস্থা প্রথমবার জোকা সাবস্টেশনের ৩৩ কেভি এসি ট্রান্সফরমার থেকে বিদ্যুতের মাধ্যমে চার্জ করা হয়েছিল। এটি ছিল মহড়ার একটি সূচনা। কারণ থার্ড রেল কারেন্ট কালেক্টর (টিআরসিসি)র মাধ্যমে রেকগুলিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top