News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রচারের আলোয় আসার জন্য গেরুয়া শিবির এসব করে, কটাক্ষ মমতার
Image

প্রচারের আলোয় আসার জন্য গেরুয়া শিবির এসব করে, কটাক্ষ মমতার

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার খড়গপুরের দলীয় বৈঠকে তিনি বললেন, প্রচারের আলোয় আসার জন্য গেরুয়া শিবির এসব করে। গুরুত্ব দেওয়ার দরকার নেই। পাশাপাশি নন্দীগ্রামে গণআন্দোলন জোরদার করারও বার্তা দেন তিনি।

খড়গপুরের দলীয় বৈঠকে বিজেপির নবান্ন অভিযান নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূলনেত্রী। বলেন,”বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। প্রচারের আলোয় আসার জন্য ওরা এগুলো করে। ওদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই।”এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আটক নিয়েও তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তাঁর আটকের ভিডিও পোস্ট করে তৃণমূল লিখেছে, “৫৬ ইঞ্চির চওড়া ছাতির মডেল ধরা পড়ে গিয়েছে।” সেই ভিডিও টুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনটি হাসির ইমোজি পোস্ট করেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top