News Flash

  • Home
  • দিনের খবর
  • জনজীবন বিপন্ন করে নবান্ন অভিযান কেন, বিজেপির বিরুদ্ধে হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা
Image

জনজীবন বিপন্ন করে নবান্ন অভিযান কেন, বিজেপির বিরুদ্ধে হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : বিজেপির নবান্ন অভিযানের মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। জাতীয় সড়ক আটকে জনজীবন বিপন্ন করে এভাবে কর্মসূচি করা যায় না। এ নিয়ে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাও রয়েছে। এই যুক্তিতে আদালতে মামলা দায়ের করেন আবেদনকারী তথা আইনজীবী রমাপ্রসাদ সরকার। দ্রুত শুনানির আবেদনও করা হয়। তবে তা খারিজ করে দেয় হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। আগে থেকেই তা সফল করতে প্রস্তুত হয়েছিলেন গেরুয়া কর্মী, সমর্থকরা। এদিন সকাল থেকেই শহরে কর্মসূচি ঘিরে জমায়েত হন তাঁরা। যার জেরে প্রচুর যানজট তৈরি হয় কলকাতা ও সংলগ্ন জেলাগুলির সংযোগকারী রাস্তাগুলিতে। সাতসকালে কাজের জন্য বেরিয়ে আটকে পড়েন নিত্যযাত্রীরা। এমনকী রোগীদেরও ডাক্তার দেখাতে যাওয়ার পথ রুদ্ধ হয়ে যায়। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এদিন সকালেই হাই কোর্টে যান আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর আবেদন, জাতীয় সড়ক আটকে জনজীবন বিপন্ন করে এভাবে কর্মসূচি করা যায় না, এনিয়ে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাও রয়েছে। তারপরেও কি ভাবে এই কর্মসূচি করতে পারে?

এনিয়ে হস্তক্ষেপ করুক আদালত, এই মর্মে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা করেন আবেদনকারী। এদিনই দ্রুত শুনানির আবেদন জানান তিনি। তাতে আপত্তি করেন বিচারপতিরা। তাঁদের বক্তব্য, মামলা দায়ের করাই আবেদনকারীর কাজ। শুনানির সময় ঠিক করা নয়। তবে এই আবেদন বিবেচনা করা হবে বলেও আশ্বাস দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top