News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ে হাইওয়ের ওপর আগুন ধরল গাড়িতে, সাহায্যের জন্য গাড়ি থামালেন একনাথ শিন্ডে
Image

মুম্বইয়ে হাইওয়ের ওপর আগুন ধরল গাড়িতে, সাহায্যের জন্য গাড়ি থামালেন একনাথ শিন্ডে

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে আগুন ধরে গেল একটি বিলাসবহুল গাড়িতে। মঙ্গলবার ভোররাতে যে সময় আগুন লাগে ওই বিলাসবহুল গাড়িতে, তখন সেখান থেকেই যাচ্ছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কনভয়। ওই গাড়িতে থাকা যাত্রীদের বাঁচাতে গাড়ি থামান মুখ্যমন্ত্রী। এক দমকল আধিকারিক জানিয়েছেন, হাইওয়ের ভিলে পার্লে এলাকায় ঘটনাটি ঘটেছে, যেটি মুম্বইয়ের প্রধান উত্তর-দক্ষিণ সড়ক, এই ঘটনায় কেউ আহত হননি।

সোমবার রাত ১২.২৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। দু’টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কনভয় বিপরীত রাস্তা দিয়ে যাচ্ছিল, তৎক্ষণাৎ নিজের গাড়ি থামান মুখ্যমন্ত্রী। একটি ভিডিওতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গাড়ি চালকের সঙ্গে কথা বলেন। কথোপকথনের সময়, মুখ্যমন্ত্রী চালকের নাম জিজ্ঞাসা করেছিলেন, যিনি নিজেকে বিক্রান্ত শিন্ডে বলে পরিচয় দিয়েছেন।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top